স্বাস্থ্য
বসিরহাটে ঠাকুর দেখে ফেরার পথে মৃত এক, গুরুতর আহত এক।
সঞ্জীব সরকার বসিরহাট-
দুর্গা পুজোর ঠাকুর দেখে গভীর রাতে বাড়ি ফেরার পথে বসিরহাটে ঘটল মর্মান্তিক বাইক দুর্ঘটনা। দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক এবং আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার সীমান্ত রোডের আখারপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে মোটরবাইকে করে ঠাকুর দেখে বাড়ি ফিরছিলেন দুই যুবক। আখারপুর এলাকায় পৌঁছালে অত্যন্ত দ্রুত গতিতে থাকা বাইকটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশে সজোরে আছড়ে পড়ে। পথচলতি মানুষ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় বসিরহাট থানায়।পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত রক্তাক্ত অবস্থায় দুই যুবককে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। অন্য যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলছে। স্থানীয় সূত্রে জানা যায় দুর্ঘটনার সময় দুই আরোহীর কারও মাথাতেই হেলমেট ছিল না। বাইকের গতি অতিরিক্ত বেশি থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।নিহত ও আহত দুই যুবকের নাম ও পরিচয় শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে বসিরহাট থানার পুলিশ। একই সাথে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। মিতু দাওয়াতি ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতাল পুলিশ মাকে পাঠিয়েছে বসিরহাট থানা পুলিশ।