বিশ্ব দর্পণ ওয়েব ডেক্স
কাটোয়া, পূর্ব বর্ধমান জেলা ক্যারাটে ডু সংস্থার পরিচালনায় এবং পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় কাটোয়া কাশীরাম দাস বিদ্যায়তনে অনুষ্ঠিত হলো ক্যারাটে বেল্ট পরীক্ষা।
সংস্থার সম্পাদক সাত্ত্বিক দে জানান, পরীক্ষায় ইয়োলো, অরেঞ্জ, গ্রিন, ব্লু সহ ব্ল্যাক ১ম, ২য় ও ৩য় ড্যান বেল্টের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অঙ্কিতা পাল জানান, এই পরীক্ষায় মোট ২৩৫ জন ছেলে ও মেয়ে অংশগ্রহণ করে। পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন সুরেশ সরকার ও সুকান্ত ব্যানার্জি।