28 অক্টোবর, 2026
সর্বশেষ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আশঙ্কায় সুন্দরবনে হাই অ্যালার্ট, নদীপথে মাইকিং, প্রস্তুত ফ্লাড সেন্টার ● প্রতীক-যুদ্ধে সুপ্রিম কোর্টে আরও ১০ দিন সময় পেল ঋতব্রত-তৃণমূল ● ওপো ইন্ডিয়া নিয়ে এল একেবারে নতুন ওপো ফাইন্ড এক্স10 সিরিজ, প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোনের আরও উঁচু মান নির্ধারণ করল তারা ● বিজেপি নেতার পরিবারের এক বিঘা জমির মানকচুর ফসল নষ্টের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতার স্বামী ● ইছামতির চরে অবৈধ বালি কারবারে পুলিশের অভিযান, বাজেয়াপ্ত একাধিক নৌকা ● কোজাগরী লক্ষ্মীপুজো: শস্য, সমৃদ্ধি ও শুভকামনার উৎসবে বাংলার ঘরে ঘরে আরাধনা ● দুর্গাপুজো ২০২৬-এ শিয়ালদহ ডিভিশনে যাত্রীসংখ্যার রেকর্ড, যাতায়াত করেছেন ২.৬৩ কোটিরও বেশি যাত্রী ● তেঁতুলিয়ার বিজয়া দশমীর মেলায় খাদ্য দপ্তরের হানা, নষ্ট ২০০ কেজি বরফ, বাজেয়াপ্ত ২৩৫ কেজি অখাদ্য সামগ্রী ● কাঁকুড়গাছিতে কল্যাণ জুয়েলার্সের নতুন শোরুমের উদ্বোধন করবেন বলিউড অভিনেত্রী সারা আলি খান ● কলসা বারোয়ারি দুর্গাপুজো কমিটির অন্নমহোৎসবে সাড়ে চার হাজার মানুষের জন্য ভোজ, ধর্মীয় আবহে মিলনমেলা ● ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আশঙ্কায় সুন্দরবনে হাই অ্যালার্ট, নদীপথে মাইকিং, প্রস্তুত ফ্লাড সেন্টার ● প্রতীক-যুদ্ধে সুপ্রিম কোর্টে আরও ১০ দিন সময় পেল ঋতব্রত-তৃণমূল ● ওপো ইন্ডিয়া নিয়ে এল একেবারে নতুন ওপো ফাইন্ড এক্স10 সিরিজ, প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোনের আরও উঁচু মান নির্ধারণ করল তারা ● বিজেপি নেতার পরিবারের এক বিঘা জমির মানকচুর ফসল নষ্টের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতার স্বামী ● ইছামতির চরে অবৈধ বালি কারবারে পুলিশের অভিযান, বাজেয়াপ্ত একাধিক নৌকা ● কোজাগরী লক্ষ্মীপুজো: শস্য, সমৃদ্ধি ও শুভকামনার উৎসবে বাংলার ঘরে ঘরে আরাধনা ● দুর্গাপুজো ২০২৬-এ শিয়ালদহ ডিভিশনে যাত্রীসংখ্যার রেকর্ড, যাতায়াত করেছেন ২.৬৩ কোটিরও বেশি যাত্রী ● তেঁতুলিয়ার বিজয়া দশমীর মেলায় খাদ্য দপ্তরের হানা, নষ্ট ২০০ কেজি বরফ, বাজেয়াপ্ত ২৩৫ কেজি অখাদ্য সামগ্রী ● কাঁকুড়গাছিতে কল্যাণ জুয়েলার্সের নতুন শোরুমের উদ্বোধন করবেন বলিউড অভিনেত্রী সারা আলি খান ● কলসা বারোয়ারি দুর্গাপুজো কমিটির অন্নমহোৎসবে সাড়ে চার হাজার মানুষের জন্য ভোজ, ধর্মীয় আবহে মিলনমেলা ●

মহা ধুমধামে সম্পন্ন হলো ফাটাকেষ্টর ৬৯ তম কালীপূজার খুঁটি পূজো

মহা ধুমধামে সম্পন্ন হলো ফাটাকেষ্টর ৬৯ তম কালীপূজার খুঁটি পূজো
মোল্লা জসিমউদ্দিন, উত্তর কলকাতার তথা ভারতবর্ষের ঐতিহ্যবাহী এবং বহুল জনপ্রিয় কলকাতা নবযুবক সংঘের, যা ফাটাকেষ্টর কালীপূজা নামে সকলের কাছে পরিচিত, তার ৬৯ তম বর্ষের কালীপূজার শুভ সূচনা হলো খুঁটি পূজোর মধ্য দিয়ে।এদিন বৈদিক মন্ত্রোচ্চারণ ও ঢাকের বোলে আনুষ্ঠানিকভাবে খুঁটি পূজা সম্পন্ন হয়। এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।উপস্থিত ছিলেন বড়বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় ওঝা, তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুনাল ঘোষ, সমাজসেবী সঞ্জয় বক্সি, প্রবন্ধ রায় ওরফে ফান্টা, অ্যাডভোকেট অনিল কুমার দাস, মিউজিক ডাইরেক্টর শিবু সোম এবং সঞ্জয় রায় সহ আরও অনেকে। এদিনের অনুষ্ঠানে বহু সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খুঁটি পূজোর মাধ্যমে মায়ের আগমনের সূচনা হলেও, উদ্যোক্তাদের চোখেমুখে এখন থেকেই ব্যস্ততার ছাপ। কলকাতা নবযুবক সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের মতো এবছরও তাদের পূজোয় থাকবে বিশেষ চমক। ৬৯ তম বর্ষে পদার্পণ করে ফাটাকেষ্টর কালীপূজা এবার আরও বড় আকারে মানুষের সামনে তুলে ধরা হবে। আলো, মণ্ডপসজ্জা এবং প্রতিমায় থাকবে নতুনত্বের ছোঁয়া।খুঁটি পূজা উপলক্ষে আয়োজকদের মধ্যে ছিল উৎসবের আমেজ।