বিশ্ব দর্পণ ওয়েবডেক্স
রাজ্যের সমস্ত আদালতের নিরাপত্তা জোরদার করতে প্রবেশপথে মেটাল ডিটেক্টর বসানোর প্রস্তাব দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, আদালত চত্বরে পান, গুটখা ও সিগারেট নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে জেলা জজদের চিঠি পাঠিয়েছেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে।
সোমবার আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগ সংক্রান্ত মামলার শুনানিতে বিষয়টি উঠে আসে। অন্যদিকে, বারুইপুর আদালতে ওই আইনজীবীর উপর হামলার তদন্তে অগ্রগতি না হওয়ার অভিযোগে অসন্তোষ প্রকাশ করে আদালত। আগামী ১১ ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারকে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।