28 অক্টোবর, 2026
সর্বশেষ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আশঙ্কায় সুন্দরবনে হাই অ্যালার্ট, নদীপথে মাইকিং, প্রস্তুত ফ্লাড সেন্টার ● প্রতীক-যুদ্ধে সুপ্রিম কোর্টে আরও ১০ দিন সময় পেল ঋতব্রত-তৃণমূল ● ওপো ইন্ডিয়া নিয়ে এল একেবারে নতুন ওপো ফাইন্ড এক্স10 সিরিজ, প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোনের আরও উঁচু মান নির্ধারণ করল তারা ● বিজেপি নেতার পরিবারের এক বিঘা জমির মানকচুর ফসল নষ্টের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতার স্বামী ● ইছামতির চরে অবৈধ বালি কারবারে পুলিশের অভিযান, বাজেয়াপ্ত একাধিক নৌকা ● কোজাগরী লক্ষ্মীপুজো: শস্য, সমৃদ্ধি ও শুভকামনার উৎসবে বাংলার ঘরে ঘরে আরাধনা ● দুর্গাপুজো ২০২৬-এ শিয়ালদহ ডিভিশনে যাত্রীসংখ্যার রেকর্ড, যাতায়াত করেছেন ২.৬৩ কোটিরও বেশি যাত্রী ● তেঁতুলিয়ার বিজয়া দশমীর মেলায় খাদ্য দপ্তরের হানা, নষ্ট ২০০ কেজি বরফ, বাজেয়াপ্ত ২৩৫ কেজি অখাদ্য সামগ্রী ● কাঁকুড়গাছিতে কল্যাণ জুয়েলার্সের নতুন শোরুমের উদ্বোধন করবেন বলিউড অভিনেত্রী সারা আলি খান ● কলসা বারোয়ারি দুর্গাপুজো কমিটির অন্নমহোৎসবে সাড়ে চার হাজার মানুষের জন্য ভোজ, ধর্মীয় আবহে মিলনমেলা ● ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আশঙ্কায় সুন্দরবনে হাই অ্যালার্ট, নদীপথে মাইকিং, প্রস্তুত ফ্লাড সেন্টার ● প্রতীক-যুদ্ধে সুপ্রিম কোর্টে আরও ১০ দিন সময় পেল ঋতব্রত-তৃণমূল ● ওপো ইন্ডিয়া নিয়ে এল একেবারে নতুন ওপো ফাইন্ড এক্স10 সিরিজ, প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোনের আরও উঁচু মান নির্ধারণ করল তারা ● বিজেপি নেতার পরিবারের এক বিঘা জমির মানকচুর ফসল নষ্টের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতার স্বামী ● ইছামতির চরে অবৈধ বালি কারবারে পুলিশের অভিযান, বাজেয়াপ্ত একাধিক নৌকা ● কোজাগরী লক্ষ্মীপুজো: শস্য, সমৃদ্ধি ও শুভকামনার উৎসবে বাংলার ঘরে ঘরে আরাধনা ● দুর্গাপুজো ২০২৬-এ শিয়ালদহ ডিভিশনে যাত্রীসংখ্যার রেকর্ড, যাতায়াত করেছেন ২.৬৩ কোটিরও বেশি যাত্রী ● তেঁতুলিয়ার বিজয়া দশমীর মেলায় খাদ্য দপ্তরের হানা, নষ্ট ২০০ কেজি বরফ, বাজেয়াপ্ত ২৩৫ কেজি অখাদ্য সামগ্রী ● কাঁকুড়গাছিতে কল্যাণ জুয়েলার্সের নতুন শোরুমের উদ্বোধন করবেন বলিউড অভিনেত্রী সারা আলি খান ● কলসা বারোয়ারি দুর্গাপুজো কমিটির অন্নমহোৎসবে সাড়ে চার হাজার মানুষের জন্য ভোজ, ধর্মীয় আবহে মিলনমেলা ●

রক্তদান শিবির আয়োজনে মানবিক নজির গড়লো মঙ্গলকোট পুলিশ

রক্তদান শিবির আয়োজনে মানবিক নজির গড়লো মঙ্গলকোট পুলিশ
মোল্লা জসিমউদ্দিন, বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার উদ্যোগে মঙ্গলকোট থানা প্রাঙ্গণে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মানুষের জীবন বাঁচানো এবং সমাজে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই মহতী উদ্যোগের মূল লক্ষ্য।এই অনুষ্ঠানে কাটোয়ার এসডিপিও শ্রী কাশীনাথ মিস্ত্রি মহাশয়, মঙ্গলকোট ব্লকের বিডিও সহ অনেকেই উপস্থিত ছিলেন। এই মহতী উদ্যোগে এলাকার সাধারণ মানুষ, সিভিক ভলান্টিয়ার এবং পুলিশকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। "তাঁদের এই নিঃস্বার্থ অবদান সমাজে সহমর্মিতা, পারস্পরিক সহযোগিতা এবং পুলিশ-জনগণের সুসম্পর্ককে আরও সুদৃঢ় করে তুলেছে" বলে জানিয়েছেন আইসি মধুসূদন ঘোষ।